দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলে গ্রামের প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ায় যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দাইন্যা চৌধুরী খোনাপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিজানুর রহমান ও আব্দুল করিমসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, শামীম আল মামুন জোরপূর্বক গ্রামের সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এতে গ্রামের শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও জরুরি চিকিৎসাসেবা প্রত্যাশীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিকল্প কোনো পথ না থাকায় পুরো গ্রাম কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।
বক্তারা অবিলম্বে রাস্তাটি উন্মুক্ত করে দিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ, প্রবীণ ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
যে আই